শিরোনাম

ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) রাতে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

হারুন অর রশীদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সমন্বয়ক সারজিস আলম নিজের ফেসবুক টাইমলনে তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তিনি গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন।