শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন, ভেতরে আটকা শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন। এতে হলের ভিতরে আটক আছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদনপুর বাজারে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন তারা। এদিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে মিছিলে যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে তারা লাঠিসোঁটা নিয়ে বঙ্গবন্ধু হলে প্রবেশ করে নিচতলায় থাকা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আগুন দেন। এরপর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে হলের ভিতরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আটকে পড়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের আসতে দেখা যায়নি।