শিরোনাম

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহবানে বিএনপি লিফলেট বিতরণ ও মিছিল করেছে ।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ মানুষকে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে মীরগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
পরে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ সময় নেতাকর্মীরা, ‘নির্বাচন বর্জন করি, ভোটকে না করি’ স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সদস্য সচিব আবুল কালাম শাহিন উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মীর, আবদুল করিম হাং, আরিফুর রহমান শিমুল, আলমগীর হোসেন স্বপন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল ইমরান, সহ সভাপতি সবুজ আকন,
কেদারপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব টুটুল বিশ্বাস, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সোহাগ, যুবদল নেতা নাসির, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আজিজুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল,
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াছির আরাফাত দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন বিশ্বাস প্রমুখ।
#