শিরোনাম

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় আরও দুইজন মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, ১১ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ফরিদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ।

তিনি বলেন, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, এই ঘটনায় জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের তিন লাখ টাকা দেওয়া হবে।