প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টা থেকে ছাত্রলীগের শতাধিক মোটরসাইকেলের মহড়া শুরু হয়। সন্ধ্যার আগ মুহূর্তে সদর রোডে বিএনপির কার্যালয় চত্বরে পৌঁছায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করে উত্তেজনাকর স্লোগান দেয়। এরপর ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া বিএনপির সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানের আশপাশসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাইদুর রহমান নামে ছাত্রলীগ নেতার এক ফেসবুক আইডি থেকে ওই মহড়া লাইভ করা হয়।ফেসবুক লাইভে রইজ আহমেদ মান্না বলেন, ঢাকায় যুবলীগের সম্মেলন সফল করার জন্য তারা নেতাকর্মীদের সংগঠিত করছেন। প্রচারের অংশ হিসেবে মিছিল করেছেন।বিএনপির গণসমাবেশ সম্পর্কে তিনি বলেন, ছাত্রলীগ সতর্ক থাকবে। বিএনপি কোন বিশৃঙ্খলা করলে প্রতিরোধ করা হবে।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) জাহিদুর রহমান রিপন জানান, বেলস পার্কের (বঙ্গবন্ধু উদ্যান) চারপাশের সড়কে ছাত্রলীগ একাধিবার মহড়া দিয়েছে।
তবে মহড়ার কারণ সম্পর্কে জানতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।