শিরোনাম

বরিশালে কাভার্ডভ্যানচাপায় সমবায় কর্মকর্তা নিহত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুন ২৩, ২০২২ ২:০২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মো. ইউনুস শেখ (৪৫) নিহত হয়েছেন। বুধবার সকালে বাসা থেকে রওনা হয়ে কর্মস্থলে যাওয়ার প্রাক্কালে তার মোটরসাইকেলটিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানাথীন পাংশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চাপা দেয় বিপরিতগামী ফ্রেস কোম্পানির একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সমবায় কর্মকর্তা বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়- সমবায় কর্মকর্তা সকাল ৯টার দিকে বাসা থেকে রওনা দিয়ে কর্মস্থল মুলাদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বাবুগঞ্জের পাংশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী ফ্রেস কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে চালক কাভার্ডভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার নয়া শতাব্দীকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে সমবায় কর্মকর্তার লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়। এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। দুঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তবে এই ঘটনায় চালককে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।’