শিরোনাম
বরিশালে সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর আয়োজনে “প্রশিক্ষণ কার্যক্রম ফলপ্রসূকরণের লক্ষ্যে করণীয় শীর্ষক সেমিনারের” সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) নগরীর কালিবাড়ি রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী বরিশাল বিভাগের উপজেলা ও জেলার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম ফলপ্রসূকরণের লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক স্বপন কুমার মুখার্জি, উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ মেমী আখতার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।