শিরোনাম

বাবুগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার অাব্দুর রাজ্জাক (রাজস্ব)।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা এলাকায় ও দুপুরে দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অাব্দুর রাজ্জাক।

এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাবুগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১৭০ টি ও দ্বিতীয় পর্যায়ে ১০ টি ঘরের নির্মাণ কাজ শেষের পথে বলে জানান, প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অাব্দুর রাজ্জাক এর তত্ত্বাবধানে নির্মিত ঘর পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিন, কানুনগো তফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।