শিরোনাম

শ্রমিক হয়রানির প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

গণপরিবহন বন্ধ রেখে কারখানা খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের হয়রানি ও দুর্ভোগে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। রোববার (০১ আগষ্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুস্থিত হয়। সমাবেশে সংগঠনের সদস্য সচিব মনীষা চক্রবর্তী বলেন, বর্তমান করোনা ঝুঁকি মোকাবেলা করে সরকার নিজেই কুলিয়ে উঠতে পারছে না। সেখানে কি করে সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে তা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালনা করছে সরকার না শিল্পপতিরা। সরকার শ্রমিকদের জন্য করোনার টিকার ব্যবস্থা সুনিশ্চিত না করেই শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ায় বক্তারা তীব্র নিন্দা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার, আবু তাহের, ছাত্র ফ্রন্ট নেতা বিধান সিকদার ও সুজন আহমেদ।