শিরোনাম
লকডাউনের ৪র্থ দিনে বরিশালে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।বরিশালের বিভিন্ন প্রবেশমুখ ও অলি-গলিতেও বেড়েছে মানুষের ভীড়। তবে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সোমবার সকালে বরিশালের বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র চোখে পড়েছে।
বরিশাল-ঢাকা সড়কে ঢাকায় ফেরার জন্য মানুষের ভীড়। যাত্রাবাড়ী, রুপাতলী ও চৌমাথা সড়কগুলো রিকশার দখলে। প্রাইভেটকারেরও মোটরসাইকেল চলাচল গতকালের তুলনায় অনেক বেশি। বিভিন্ন এলাকায় গলিতে বেড়েছে নির্বিঘ্নে ঘোরাফেরা।
কোথাও আবার অলি-গলির রেস্টুরেন্টে ও চায়ের দোকানে খাবার পরিবেশন করতেও দেখা গেছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত সামাজিক দূরত্ব। তবে বিধিনিষধ বাস্তবায়নে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে বের হলেই করা হচ্ছে জরিমানা ও গ্রেপ্তার। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার।