শিরোনাম
বাবুগঞ্জের কেদারপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুগন্ধা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ মঙ্গলবার বিকেলে কেদারপুরে করোণায় কর্মহীন হয়ে পড়া মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এই কর্মসূচি বাস্তবায়ন করে সমাজসেবামূলক এই সংগঠনটি। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ, সহ সভাপতি মোঃ ইসমাইল, মিরাজ মাহমুদ, মাসুদ মোল্লা, শফিকুল ইসলাম, মোঃ জসিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মো মাসুদ,যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, তানভীর, দপ্তর সম্পাদক মোঃ মোবাশ্বের, সমাজসেবা সম্পাদক মোঃ মেহেদী হাসান রুমেন সহ সংগঠনের সদস্য বৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সুগন্ধা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।