শিরোনাম

বরিশালে জামায়াত নেতার জানাজা অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল মহানগর জামাতের নায়েবে আমির আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বাচ্চুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ।

আজ (বুধবার) বাদ মাগরিব সরকারী শিশু সদন মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়ায্যম হোসাইন হেলাল।

জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, বরিশাল মহানগর বিএনপির সেক্রেটারি মোঃ জিয়াউদ্দিন আহমেদ জিয়া, বরিশাল  দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি  মোঃ জাকির হোসেন, জাতীয় পার্টির জেলা আহবায়ক ও শিক্ষক নেতা অধ্যাপক মোঃ মহাসিনুল হক হাবুল, শিক্ষক নেতা আমিনুল ইসলাম খসরু, মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রমূখ।

এছাড়াও জামায়াতের  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কিশোর মজলিস এর চেয়ারম্যান মঃ লুৎফর রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার হাজার জনতা চোখের পানিতে মরহুমকে বিদায় দিয়েছেন।

এসময় বক্তারা মরহুমের জীবনের নানান স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য হঠাৎ অসুস্থ পড়লে এ মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলে আজ সকালে ঢাকার ইবনে সিনা হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।