শিরোনাম
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলুর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পাঁচরাস্তা জামে মসজিদে এশা নামাজ বাদ উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবুল বাসার এর উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসময় দোয়া মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মোঃ মাসুম খলিফা, মোঃ ফিরোজা হোসেন, মোঃ শামিম, সালাউদ্দান খান, মাসুম হোসেন জোমাদ্দার, কাউম শরিফ প্রমূখ।
