শিরোনাম
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিপুল ভোটে জয় লাভ কারী ইউপি সদস্য মোঃ আবদুল রশিদ মোল্লা শপথ গ্রহণ করেন। বুধবার (১৪ জুলাই) দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মিজানুর রহমান। গত ২১ জুন বাবুগঞ্জ উপজেলা ইউপি নির্বাচনে দেহেরগতি ইউনিয়ন এর আলোচিত ৭ নং ওয়ার্ডে এ পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল রশিদ মোল্লা। শপথ শেষে নির্বাচিত ইউপি সদস্য আবদুল রশিদ মোল্লা বলেন, আল্লাহ আমাকে ভাল রেখেছেন। আমি ৭ নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার নারী পুরুষের কাছে কৃতজ্ঞ। আজীবন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। দেহেরগতি ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড বাসীর ভালোবাসায় আমি জনগনের সেবক হিসেবে দ্বায়িত্ব গ্রহন করলাম। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করতে সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করছি।