শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল বাবুগঞ্জ উপজেলা ৩ নং দেহেরগতি ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ জুন সকালে দেহেরগতি রাসেদ খান মেনন কমিউনিটি সেন্টারে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভায় সভাপতিত্বে করেন দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন।
বাবুগঞ্জ উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি
মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চিসতি, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা শেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম কামাল হোসেন প্রমুখ।