শিরোনাম
বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হাসান মাহমুদ বরকত বিশ্বাস এর মোরগ মার্কার পক্ষে প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় ভোটাররা স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে গ্রুপভিত্তিক ভাগ হয়ে বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে বরকত বিশ্বাসের হয়ে মোরগ মার্কার ব্যাস্ত সময় পার করছেন।

প্রচার প্রচারণার অংশ হিসেবে গতকাল (১৭ জুন) বৃহস্পতিবার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে দিনভর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায়।
এলাকাবাসীর বিভিন্ন সুবিধা অসুবিধায় বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করায় মোরগ মার্কার প্রার্থী হাসান মাহমুদ বরকত বিশ্বাস মহান রাব্বুল আলামীন এর কৃপা ও ভোটারদের দোয়া ও সহযোগিতা নিয়ে মেম্বার নির্বাচিত হওয়ার বিষয়ে ব্যাপক আশাবাদী।