শিরোনাম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিছ।

বক্তব্য রাখেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, শাহিনুল ইসলাম সিকদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন , উপজেলা ওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল চিশতি, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার তারিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান,মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মাসুম মৃধা তার প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা মার্কা বিজয়ী করতে একযোগে কাজ করবেন বলে ঘোষণা দেন।