শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৫ মে রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়।