শিরোনাম
বাবুগঞ্জে রেনেসাঁ ফাউন্ডেশন এর সাবেক প্রধান উপদেষ্টা ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো: আবুল কালাম আজাদ ও সাবেক সদস্য মরহুম হাফেজ মো: ওয়ালিদ এর রুহের মাগফেরাত কামনায় গত শুক্রবার (২১ মে )বাদ এশা রেনেসাঁ ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মো: আবদুল হালিমের সভাপতিত্বে ও এম ছানাউল্লাহ মাহমুদের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রায় ৪৫ জন সদস্য উপস্থিত থেকে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহন করেন ।
এতে প্রয়াত সাবেক উপদেষ্টা মো: আবুল কালাম আজাদ স্যারের কর্মময় জীবন সম্পর্কে বক্তারা আলোকপাত করেন । এছাড়া সংগঠনের আরেক সাধারন সদস্য হাফেজ মো: ওয়ালিদ এর ধর্মীয় জীবনযাপন সম্পর্কেও আলোকপাত করেন বক্তারা ।

সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ সদস্য মো: শহীদ বিশ্বাস, মো: হেলাল আকন, মো: মহাসিন হাং, মো: দেলোয়ার মোল্লা, মো: খলিলুর রহমান মোল্লা, মরহুম উপদেষ্টার সন্তান মো: শাকিল মাহমুদ আজাদ উৎস, মো: পারভেজ মৃধা, মাষ্টার মো: লুৎফুল কবীর শাহজাহান মৃধা প্রমূখ ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে মরহুমদের দোয়ার পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত দুই বছরের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্য়ক্রম অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন ।
এছাড়া সকল কর্মকান্ডে উপদেষ্টা পরিষদ ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । অন্যন্যের মধ্যে মো: খলিলুর রহমান মোল্লা তার বক্তব্যে বর্তমান গৃহীত কর্মসূচীর পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সচেতনতামূলক কর্মসূচী গ্রহন, সমাজের অবক্ষয় নিয়ে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন । এছাড়া তিনি ভবিষ্যতে রেনেসাঁর সার্বিক কর্মকান্ডে নিয়মিত সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

এছাড়াও সঞ্চালক ছানাউল্লাহ মাহমুদ ভবিষ্যতেও উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন ও সমাজের দুঃস্থ ও অসহায় শ্রেনীর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: ওবায়দুর রহমান, মো: শাওন মোল্লা, মো: সোহেল মোল্লা, মো: আজিজুল হক, মো: মাহাবুব আলম, মো: শাকিল মাহমুদ আজাদ উৎস, মো: তামিম মোল্লা, মো: সজীব হাং, মো: হাসিবুল ইসলাম শান্ত, মো: আবু মূছা, মো: গোলাম মাওলা, মো: মানিক মোল্লা, মো: সুজন বিশ্বাস, মো : রাজীব হাং, মো: শাহজালাল, মো: রিয়াজুল ইসলাম, মো: শাহজাহান মোল্লা, মো: আনোয়ার হোসেন, মো: নাঈম হাং, মো: হাসানাত আকন, মো: বায়েজীদ হাং প্রমূখ ।
সর্বশেষ সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে মোবারকবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপনী ঘোষনা করেন ।