শিরোনাম

বরিশালে  হাঁস পালনকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় শাশুড়ী ও ছেলে বৌকে কোপালো প্রতিপক্ষরা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

হাঁস পালনকে কেন্দ্র করে  দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষকে বটি দিয়ে কুপিয়ে আহত করেছে অপর পক্ষের লোকজন। গত ২৪ শে এপ্রিল বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন ৯ নং টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের নরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে ।

গুরুতর আহতবস্থায়  মোসা: হোসনে আরা বেগম (৫২) ও মোসা: রাশিয়া বেগম (২১) কে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের দুজনেরই মাথায় কোপানো হয়েছে এবং প্রত্যেকের ৮/৯টি করে সেলাই দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক ।

এ হামলার সাথে জড়িত থাকার অভিযোগে বন্দর থানা পুলিশ মোসা: লুৎফুন নাহার ও মোসা: নাজমুন আক্তার নামে দুই জনকে আটক করা হয়েছে । এ ঘটনাকে কেন্দ্র করে বন্দর থানায় একটি মামলা হয়েছে যাহার নং- ১২/২১ । তবে এখনো পুলিশ ১ নং আসামী মোসা: হেনারা বেগমকে আটক করতে পারেনি।

আহতদের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১.৪৫ ঘটিকার সময় প্রতিবেশী মোসা: হেনারা বেগম তার মেয়ে লুৎফুন নাহার ও নাজমুন আক্তার বাদীর মা হোসনে আরা বেগমের সাথে হাঁস-মুরগী নিয়া ঝগড়া বিবাদে লিপ্ত হয় । উক্ত বিবাদের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীরা দাও, বটি, লাঠিসোটা নিয়া বাদীর বসতঘরের সামনে অনধিকার প্রবেশ করে হেনারা বেগম ও লুৎফুন নাহারের উপর হামলা চালায় । এতে মোসা: হোসনে আরা বেগম ও তার পুত্রবধু রাফিয়া বেগম গুরুতর জখম হলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করিয়া এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।তাদের দুজনের মাথায়ই কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায় । বর্তমানের বৌ-শাশুড়ী হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধির সাথে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে এবং মামলার অপর ১ নং আসামী মোসা: হেনারা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

এ ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।