শিরোনাম

মেহেন্দীগঞ্জের সরকারি ৫০ মেট্রিক টন চাল বাবুগঞ্জে জব্দ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের রফিয়াদি এলাকায় ৫০ মেট্রিক টন (৫০কেজি ওজনের ১ হাজার বস্তা) চালসহ একটি ট্রলার স্থানীয় জনতা আটক করেছে।
শনিবার বেলা ২টার দিকে আড়িয়াল খাঁ নদের মীরগঞ্জ ফেরীঘাটের সংলগ্ন এলাকা থেকে ওই ট্রলারটি আটক করা হয়। সরকারি সিল দেওয়া বস্তাভর্তি ওই চাল পাঁচার করা হচ্ছিল বলে স্থানীয়রা জানান। এসময় ট্রলার চালক আব্দুস সাত্তারকে আটক করা হলেও তার তিন সহযোগী পালিয়ে গেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটকের খবর পেয়ে তিনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান। তারা ট্রলার চালক আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং পাঁচারের নেপথ্যে কারা তা নিশ্চিত হওয়ার চেস্টা করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস সাত্তার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেওয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌছে দেয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দিয়েছে। জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।