শিরোনাম

বাবুগঞ্জে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ইউপি নির্বাচনের প্রথম ধাপে বাবুগঞ্জের ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।২৪ মার্চ বিকাল ৫টা পর্যন্ত ইসির নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকাল পর্যন্ত বাবুগঞ্জে ২টি ইউনিয়নে ৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এদের মধ্যে জাহাঙ্গীর নগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এইচ এম আব্দুল সামিউল্লাহ, এবিএম কামরুজ্জামান মাসুম, মোঃ সানাউল হক মিয়া মনোনয়ন প্রত্যাহার করেন। কেদারপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাহার আলী শরিফ, মোঃ আজিজুল ইসলাম, মজিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া ৪ টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ও মাহমুল হাসিব বলেন, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধের পর আচারন বিধি মেনে নির্বাচনী প্রচারনা করতে পারবে প্রার্থীরা। কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের লিখিত অভিযোগ পেলে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।