শিরোনাম

প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন দেহেরগতি চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২২, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন ৩নং দেহেরগতি ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান। যাচাই- বাছাই প্রক্রিয়া শেষে মনোনয়ন বৈধ ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে জোর প্রচারণা শুরু করেন এ বর্তমান চেয়ারম্যান।

জনকল্যাণের লক্ষ্যে বিগত নির্বাচনে দুইবার দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধমে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন এ হেভিওয়েট প্রার্থী । এ সময়ের মধ্যে দেহেরগতি ইউনিয়কে আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যেই । প্রমিজ নিউজ প্রতিনিধির সাথে তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার ফল স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ৩য় বারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি।

এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।