শিরোনাম

ছয় মহানগরে মহাসমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

দেশের ছয় মহানগরে মহাসমাবেশ করবে বিএনপির মেয়র প্রার্থীরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার।

কর্মসূচি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৭ ফেব্রুয়ারি খুলনা, ১ মার্চ রাজশাহী, ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মাচ ঢাকা দক্ষিণে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেশের পাঁচ মহানগরীর বিএনপির মেয়র প্রার্থীরা। রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশালের মজিবুর রহমান সরোয়ার, চট্টগ্রামের ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তরের তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও বিএনপির নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ মহাসমাবেশ করবে তারা।