শিরোনাম

বাবুগঞ্জে “উত্তর বাহেরচর সমাজসেবা সংগঠন” এর অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন এর “উত্তর বাহেরচর সমাজ সেবা সংগঠন” এর পক্ষ থেকে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার ২৬নং বাহেরচর ঘোষকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের প্রায় ৩০ জন সদস্যের উপস্থিতিতে শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সদস্যদের পক্ষ থেকে বলা হয়, এমন মহৎ কাজের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ। অবশেষে  উপস্থিত সকলের কাছে দেশ জাতি ও সংগঠনের মঙ্গল কামনা করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।