শিরোনাম

রাহুতকাঠি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি মোঃ ইসমাইল সম্পাদক মোঃ মুন্না

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল বাবুগঞ্জ উপজেলা দেহের গতি ইউনিয়নের রাহুল কাঠি বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর ২০২৫-২০২৭ সালের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৩ শে মে রাহুত কাটি বাজারে বিকেল ৪টায় সদস্যদের উপস্থিত কণ্ঠ ভোটে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা তাদের উপদেষ্টা কমিটি ও সভাপতি ,সাধারণ সম্পাদক ,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

পরে উক্ত উপদেষ্টা কমিটির উপস্থিতিতে সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে দেহেরগতি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইসমাইল হোসেন সরোয়ার
কে সভাপতি ও মোহাম্মদ মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২১ সদ্যবিশিষ্ঠ বার্ষিক কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও কমিটির প্রধান উপদেষ্টা মো: রাকিবুল হাসান খান, দেহেরগতি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন,উপজেলা যুবদলের সদস্য মোঃ জিয়া শিকদার, দেহের গতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত, সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম।