শিরোনাম
বশত বাড়ির ভিতরে দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন ওলানকাঠি এলাকার মোরশেদ আলম সরোয়ার এর বাড়িতে।
জানাযায়, কিছুদিন আগে মোরশেদ আলম সরওয়ার খান, শহিদুল আলম সানোয়ার বাড়িতে না থাকার সুবাদে। এ সুযোগে গ্রামের প্রভাবশালী আব্দুর রহমান খান ,ইকবাল হোসেন ,নুর আলম, নিয়ামুল খান ,মোশারফ খান ,আবুল কালাম গং রাতের আঁধারে তার বাড়ির ভেতর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে জমি দখলের পায় তারা করেন ।
ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিলন এর মাধ্যমে সালিশ মীমাংসা চলমান অবস্থায় গত বছর গভীর রাতে রাস্তা নির্মাণের চেষ্টা করে , চেয়ারম্যানের হস্তক্ষেপের কারণে রাস্তা নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে রহমতপুর ইউনিয়ন পরিষদ বিবাদীদের বারবার নোটিশ প্রধান করলেও তারা আইনের প্রতি তোয়াক্কা না করে গায়ের জোরে জমি দখলের পায়তারা করে আসছে।
ভুক্তভোগী মোর্শেদ আলম সরোয়ার জানান, বাড়ির পাশে আগের ২ শত বছরের পুরনো একাধিক রাস্তা রয়েছে। সেখান দিয়া চলাচল না করে আমাদের ভিন্ন বসত বাড়ির ভেতর দিয়ে রাতের আঁধারে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও জমি দখলের চেষ্টা করে তারা। এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ চলমান রয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে আপস নিষ্পত্তির জন্য তাদেরকে ইউনিয়ন পরিষদে কয়েকবার ডাকা হয়েছে। তারা না এসে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে।