শিরোনাম

বাবুগঞ্জে দের শতাধিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পানির পট বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন এর বাহেরচর ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় দের শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির পট দিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসফিয়া রহমান,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান,

কোডেকের ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক আব্বাস উদ্দিন,
সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ শহিদুর রহৃান শাহিন,
বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোশারফ হোসেন আরো গণমানব ব্যক্তিবর্গ।
এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হয়।

এব্যাপারে কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার একশত ৫০জন ’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো। আগামীতেও বাবুগঞ্জে অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’