শিরোনাম
বরিশাল বাবুগঞ্জ উওর দেহের গতি গ্রামে রুবিনা আক্তার( ৩৫)নামে (দুই সন্তানের জননী)কে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
১২ এপ্রিল শনিবার রাত ১ টার দিকে উওর দেহের গতি গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানের জননী রুবিনা আক্তারকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর দেহের গতি গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে জালাল শিকদারের সাথে রুবিনার ২০০৩ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধন হয়। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। সংসার খরচের টাকা পয়সা না দিয়ে বিভিন্ন সময়ে রুবিনার উপর শারীরিক নির্যাতন চালায় স্বামী জালাল শিকদার।
একপর্যায়ে ২০২৪ সালের ২৯ডিসেম্বর বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন রুবিনা আক্তার। সেই মামলা তুলে আনতে স্ত্রীর উপর বিভিন্ন সময় নির্যাতন চালায় স্বামী জালাল শিকদার তারই ধারাবাহিকতায় ১২ এপ্রিল শনিবার রাত ১ টার দিকে রুবিনাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায় জালাল শিকদার। হত্যা করতে ব্যর্থ হয়ে তার শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে, রুবিনা বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।