শিরোনাম

বরিশালে কৃষকদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোনালী ব্যাংক জিএম

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

শনিবার ( ৫ ডিসেম্বর) ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠী, নাচনমহল, রানাপাশা ও সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় কৃষকদের সাথে ৪% রেয়াতি হারে প্রণোদনার ঋণের সুবিধা তুলে ধরেন এছাড়াও করোনাকালীন সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকদের উৎসাহিত করেন তিনি । এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নাচন মহল হাট শাখার ম্যানেজার মুঃ আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সোনালী ব্যাংক লি: বরিশাল অঞ্চলের জিএম ( ইনচার্জ ) এ.কে.এম সেলিম আহমেদের নেতৃত্বে অঞ্চলের ৭৬ টি শাখার মাধ্যমে সভা – সেমিনার করে প্রণোদনার ঋণ বিতরণ করা হচ্ছে বলে জানা যায় । কৃষকদের উদ্বুদ্ধকরণ সেমিনারে উপজেলা চেয়ারম্যান বলেন – কৃষকদের দ্বারে দ্বারে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ করে সোনালী ব্যাংক বরিশালের জিএম অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছেন ।

প্রণোদনার ঋণ বিতরণে কৃষকদের মাঝে জিএমকে পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি এবং শাখার ম্যানেজারের আন্তরিকতার ভূয়সী প্রসংসা করেন এবং ঋণ গ্রহনের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করবেন বলে জানান ।

সোনালী ব্যাংক নাচন মহল হাট (ঝালকাঠি) শাখার ম্যানেজার জানান, জিএম মহোদয়ের নির্দেশনায় অত্র শাখার মাধ্যমে প্রণোদনার ঋণ বিতরণে অন্য একটি টিমে কাজ করছেন বরিশাল প্রিন্সিপাল অফিসের ডিজিএম বাসুদেব দাস স্যার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।