শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কাউনিয়া থানা আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৪/১২/২৪) তারিখ বুধবার বিকেল ৩.৩০ মিনিটে থানা সেক্রেটারি আবদুর রহমানের সঞ্চালনায় থানা জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মজলিশে শুরা সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, নায়েবে আমির হুসাইন ইবনে আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও অফিস সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের রক্ষা করতে হবে। তার জন্য আমাদের আগের থেকে দ্বিগুণ পরিমান দাওয়াতি কাজ করতে হবে। তিনি আরো বলেন জ্ঞান অর্জনের জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যায়নের গুরুত্ব দিতে বলেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কাউনিয়া থানা শূরা সদস্য নির্বাচন হয়। উক্ত নির্বাচনে আগামী দুই বছরের জন্য শুরা সদস্য নির্বাচিত হয়েছেন যারা:
১) মাওলানা আবদুর রহমান
২) হাফেজ ইব্রাহিম
৩)হাফেজ ফেরদৌস
৪) মাওলানা মোহাম্মদ মাইন উদ্দিন
৫) অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম।