শিরোনাম

আইবিডব্লিউএফ এর পক্ষ থেকে ওজোপাডিকোর পরিচালককে সংবর্ধনা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন  (আইবিডব্লিউএফ) বরিশাল মহানগরী শাখার পক্ষ থেকে ওজোপাডিকোর নব নির্বাচিত পরিচালক  জনাব রিয়াজুল হোসেন রবিন কে সংবর্ধনা দেওয়া হয়েছে ।

সম্মামনা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে আইবিডব্লিউএফ বরিশাল মহানগরী শাখার সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সেক্রেটারী মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্যবসায়ী মো: আবুল কালাম আজাদ, মো: সাইদুর রহমান, মো: মিজানুর রহমান, মো: আমানুর রহমান, মো: শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন  ।

পরিচালক মো: রিয়াজুল হোসেন রবিন বরিশালের একজন সফল ব্যবসায়ী, তিনি পার্ক বাংলা লিমিটেড কোম্পানীর সত্বাধিকারী ।