শিরোনাম

জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আজ ৯ নভেম্বর বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে রুকন (সদস্য) সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর হিসাবে ২০২৫-২০২৬ সেশনের জন্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের শপথ অনুষ্ঠিত হয়।

আমীরে জামায়াতের পক্ষে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক এ্যডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবীর সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমদ খান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মনিরুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, এ্যাডভোকেট আজম খান, মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, নুরুল হক সোহরাব।

উপজেলা আমীর দের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন উজিরপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা কাওসার হোসাইন বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শফিকুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম প্রমূখ।

জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার শপথ শেষে রুকন সম্মেলনে আগত ভাই বোনদের উদ্দেশ্য বলেন আমীরের দ্বায়িত্ব অর্পিত হওয়ায় প্রথমে মহান রব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের প্রতি কূতগ্যতা প্রকাশ করছি।
তবে এ দ্বায়িত্ব আমি চেয়ে নেইনি আপনারাই দিয়েছেন অতএব আমাকে সহযোগিতা করতে হবে।সংগঠনের প্রত্যেক টি কর্মসূচি যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে এবং গঠনতন্ত্র ও সংগঠন পদ্ধতির আলোকে মান সংরক্ষনও মান উন্নযনএবং সংগঠন সম্প্রসারনে অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন মুহতারাম আমিরে জামায়াত আপনাদের সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বলেন ৫ ই আগস্ট বিপ্লবে আমাদের সন্তানরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই বিপ্লবের মুল স্পিরিট হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ । একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিস্ঠা করা।যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিস্ঠালগ্ন থেকেই চেয়ে আসছে।
কল্যান রাস্ট্র গঠনে জামায়াতে ইসলামী কেই জনগন চায়।
অতএব আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত ইসলামের বাংলাদেশ।

উল্লখ্য গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার নাম ঘোষণা করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর-২০২৪খ্রি. তারিখে বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলার সদস্য (রুকন) গন ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে ভোট প্রদান করেন। কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পুরুষ ও মহিলা রুকনরা ভোট প্রদান করেন।