শিরোনাম
আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন জেলেদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ও মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরমলেঙ্গা, রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইলিশ মাছের প্রজনন সুরক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির করার লক্ষ্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ ও ডিপিডি ইলিশ প্রজেক্ট মো: নাসির উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুস সালেহীন, সহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। এই সময় বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’
নৌ পুলিশ এই প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে এই অভিযান বাস্তবায়ন করতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। তাই এই নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি।
সকলের সহযোগিতার মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।