শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত বাবুগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুস সালেহীন প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ সময় বক্তারা বলেন, এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা কতটা বাড়বে সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হবে। তালিকা হালনাগাদ করে তাদের সহায়তা দেয়া হবে। এ সময় সব ধরনের বরফকল বন্ধ থাকবে। তাছাড়া ইলিশ ধরা পরিবহন কিংবা মজুদ, সবকিছুর ওপর নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের প্রাচুর্যতা বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন মৎস্য কর্মকর্তা।