শিরোনাম

বাবুগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা, মা-বাবা-বোন আহত

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় যুবদল নেতা নয়ন সরদার’র বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর মারধরের অভিযোগ পাওয়া গেছে।

৪ অক্টোবর রাতে উপজেলার মাধবপাশা এলাকায় নয়ন সরদার’র বাড়িতে হামলায় তার বৃদ্ধ বাবা, মা ও বোন আহত হয়েছেন।
নয়ন সরদার মাধবপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

নয়ন সরদার এর মা আলেয়া বেগম জানান , শনিবার রাতে খাবার শেষে তিনি, তার স্বামী ও মেয়ে ঘুমাতে ছিলেন এমন সময় ১৫-২০ জন লোক ঘরে ঢুকে পড়েন। তাদের হাতে দা,লাঠি ও দেশীয় অস্ত্র ছিল।

‘তারা অকথ্য ভাষায় গালাগালি করে আমার ছেলের নাম ধরে ডাকতে থাকে। ছেলেকে বাড়িতে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের আলমারির তালা ভেঙে টাকা নগদ ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। আমরা বাধা দিতে গেলে তারা আমার স্বামী, মেয়ে ও আমাকে মারধর করে। অন্তত ৩০ মিনিট বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর তারা মোটরসাইকেলে চড়ে চলে যায়।’

নয়ন সরদার জানান, ২০ বছর আগে ভোলা বোরহানগঞ্জের কাঞ্চন মিয়ার মেয়ে লাখি বেগমের সাথে সামাজিকভাবে বিবাহ হয় তার ঘরে এক মেয়ে ও দুই ছেলে সন্তান নিয়ে প্রথম দিকে ভালো সংসার চলছিল। কয়েক বছর পরে তার স্ত্রী বিভিন্ন পর পুরুষের সাথে স্বামীর অজান্তে ঘোরাফেরা করে ইহা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলোহ দেখা দেয়। এই সুযোগে গড়িয়ার পার আওয়ামী লীগ নেতা কালাম মোল্লার সাথে স্ত্রী লাথি বেগমের সম্পর্ক গড়ে ওঠে আওয়ামী লীগ নেতা কালাম মোল্লা যুবদল নেতা নয়ন সরদার কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত দুই বছর আগে লাকি বেগমকে তালাক দেন নয়ন সরদার। কিন্তু দুই বছর পরে হঠাৎ করে সন্ত্রাসী মিরাজ সরদার, নাসির উদ্দিন খান, রিনা বেগম,একদম সন্ত্রাসী নিয়ে শনিবার রাতে তার বসত বাড়িতে হামার চালিয়ে ভাঙচুর করে ও লুট পাট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন নয়ন সরকারের মা আনোয়ারা বেগম।