শিরোনাম
বরিশালের বাবুগঞ্জে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) আইএফআইসি ব্যাংকের উদ্যোগে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের বরিশাল জেলা শাখার ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মোঃ আমির হোসাইন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির বাবুগঞ্জ উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ উপশাখার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদা আক্তার, অসীম রায়, সাধনা রায় চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নে সঞ্চয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।