শিরোনাম

মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে বরিশাল উওর জেলা মহিলা দল।

মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা বিএনপির দলিয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর  জেলা মহিলা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আত্মার মাগফেরাত কামনা, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কমনা এবং গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পেতে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন-
বরিশাল উওর জেলা মহিলা দলের সভাপতি  চৌধুরী শরিফা নাসরিন, সাধারণ সম্পাদক লিপি নাসরিন, সিনিয়র সহ সভাপতি হোসনে আরা বেবী ,যুগ্ম সাধারণ সম্পাদক লতা বেগম,রুমা আক্তার, ফিরোজা বেগম,প্রচার সম্পাদক হিয়া মনি,সদস্য পপি বেগম,সদস্য আলেয়া বেগম,প্রমূখ।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি নারী জাগরণের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যে কারনে বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৯দিন পরেই মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন সমাজের সর্বক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও অগ্রাধীকার পান। আমৃত্যু তিনি নারীদের উন্নয়নে কাজ করেছেন। সর্বপোরী শহীদ জিয়া মহিলা দল প্রতিষ্ঠা করে নারী জাগরনে অগ্রনী ভূমিকা রেখেছিলেন।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।