শিরোনাম
ক্লাব এর আয়োজনে সংবর্ধনায় সিক্ত হলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও টিচার্স ক্লাব এর প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক সাইফুল রহিম।
৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪.০০ বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক, টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপঅধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, টিচার্স ক্লাবের সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, অর্থ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মোঃ মনিরুল মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, প্রধান শিক্ষক মোঃ কাসেম, সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন কাউসার বাদল সহ বাবুগঞ্জ উপজেলা শিক্ষক সাংবাদিকবৃন্দ।