শিরোনাম

বাবুগঞ্জে শারীরিক প্রতিবন্ধী উপর সন্ত্রাসী হামলা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল বাবুগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত আবুল হোসেন ঘরামিকে আশঙ্কাজনক অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আাসামি করে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।আসামীরা হল মো:জাকির হোসেন(৫০), মো: জমির হোসেন(২৫), রিমন (২২)ও ফাতেমা বেগম(৪০)।
মামলার সূত্রে জানা গেছে, ২৫ আগষ্ট দুপুরে বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বেপারীর ভায়রা পূর্ব ভুতের দিয়া গ্রামের জাকির হোসেন ওরফে ছোট্ট জাকির আবুল হোসেন ঘরামী কে মেরে রক্ত জখম করে।

আহত আবুল হোসেনের স্ত্রী নিলুফা বেগম জানান , কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বেপারীর দাপটে তার ভায়েরা জাকির হোসেন এলাকার নিরীহ লোকদের উপরে বিভিন্ন সময় অত্যাচার করে আসছিল। তারই ধারাবাহিকতায় আবুল হোসেনের বসত বাড়ীর সম্মুখে চলাচলের রাস্তার পাশে কাচা পায়খানা দিয়া চলাচলের ব্যাঘাত সৃষ্টি করিয়া আসিতেছিল জাকির হোসেন গং।
উহা নিয়া তাহাদের সহিত দীর্ঘ দিন বিরোধ চলিয়া আসিতেছিল। ঘটনার দিন প্রতিবন্ধী মাছ ব্যবসায়ী আবুল হোসেন মাছ ক্রয়ের জন্য বসত গৃহ হইতে বাহির হইয়া রাস্তার মাথায় পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীগণ আবুল হোসেন’র উপর ঝাপাইয়া পরে এলোপাথারী মারপিঠ শুরু করে।

তাহার ডাকচিৎকারে আবুল হোসেন এর স্ত্রী তার মেয়ে আগাইয়া আসিলে আসামীগণ তাহাদের এলোপাথারী মারপিঠ শুরু করে ও শীলতা হানি ঘটায়। এসময় আবুল হোসেনপরমপকেটা থাজা মাছ ক্রয় বাবদ নগদ ৫০,০০০/- টাকা জোড় পূর্বক নিয়া যায়।