শিরোনাম
উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরে আলম বেপারী হামলায় আহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টায় ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়,আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান হওয়ার পর থেকে একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জরিয়ে পরেন নুর আলম ব্যাপারী।
এমনকি সরকারি চাল আত্মসাৎ এর অভিযোগে মামলা করেছিলেন প্রশাসন।
ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিভিন্ন অনিয়ম করায় পরিষদের মেম্বারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্তা দেন।
৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর চেয়ারম্যান নূরে আলম বেপারী পালিয়ে থাকেন।
এ ব্যাপারে কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুসা আলী জানান, ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী এলাকার ভাতা ভোগী শতাধিক পরিবারের কার্ড আটকিয়ে তাদের চাল আত্মসাৎ করেছেন। চেয়ারম্যানের ওপর দীঘদিন যাবৎ সাধারন জনগন ক্ষিপ্ত থাকায় এ ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার চেয়ারম্যান নুরে আলম বেপারী পরিষদে আসলে প্রায় শতাধিক ভাতা বঞ্চিত পরিবার তাদের বাতাভোগি কার্ড ফেরত চান। এ সময় চেয়ারম্যানের সাথে ভাতা বঞ্চিত পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় জনতা চেয়ারম্যান কে ধাওয়া করলে চেয়ারম্যান সিড়ি দিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
এ সময় ইউপি সদস্যরা চেয়ারম্যান কে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত)অলিউল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান বলেন,ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।