শিরোনাম
ছা ছাত্র আন্দোলনে নিহত শহিদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বাধা দেয়ার অভিযোগ পাওয়াগেছে।
ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট শুক্রবার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণ দিয়ে গ্রামের ঢালী বাড়ি জামে মসজিদে।
অভিযোগ সূত্রে ও স্থানীয় মুসল্লিদের কাছ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সুস্থতা কামনা ও বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় মুসল্লীগণ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন মসজিদে কোন রাজনৈতিক ব্যক্তির জন্য দোয়া মোনাজাত করা যাবে না বলে বাঁধা প্রদান করেন এবং ইমামের সাথে খারাপ আচরণ করেন । এসময় স্থানীয় মুসল্লিদের বাধার মুখে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। এছাড়াও আসলাম হোসেন আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষকে বিভিন্ন হয়রানি করছেন স্থানীয় অভিযোগ করেন ।
এ বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ(ফেসইবুকে ) ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনা সমালোচনার সৃষ্টি হয় । এতে বিভিন্ন লোক আওয়ামী লীগ নেতা আসলাম হোসেনের বিচারের দাবি করেন।
এ বিষয়ে মসজিদের ইমাম জানান , একটু কথা কাটাকাটি হয়েছিল পরে মীমাংসা হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন জানান যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি সমাধান হয়ে গেছে।