শিরোনাম

বন্যার্তদের সহযোগিতায় বাবুগঞ্জ উপজেলা যুবদল

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের ক্রমবর্ধমান আশঙ্কাজনক বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বন্যা কবলিত মানুষের সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২৪ আগষ্ট  শনিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ বন্যার্তদের আর্থিক সাহায্যের জন্য তাদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ ও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল , বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, যুগ্ন আহবায়ক ভিপি জুয়েল, মোঃ মেহেদী আসলাম খোকন, এইচ এম লিমন, রাজিব হোসেন,  রিয়াজ শরীফ, উপজেলা জাতীয় যুব দলের সদস্য উজ্জল হাওলাদার, মোঃ জিয়া শিকদার, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বরকত বিশ্বাস, সদস্য সচিব জাকির হোসেন,  সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল হোসেন, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃসাহাজুল ইসলাম, রিপন তালুকদার , রহমতপুর ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসেন, ওবায়দুল হক মোকলেস , আরাফাত, ইদ্রিস , মামুন দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহিন বিশ্বাস প্রমুখ।