শিরোনাম
ছাত্র জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৬ই আগষ্ট শুক্রবার দুপুরে বরিশাল ৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্দেশে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হালিম এর উদ্যোগে উপজেলা জাতীয় যুব সংগতি সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার এর পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের দোসরদের চালানো গুলি ও নির্যাতনে নিহত হওয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।