শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্রজনতার তোপের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এই খুশিতে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল।

শনিবার ( ১০ আগস্ট ) সন্ধ্যায় বাবুগঞ্জ বাজারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল।
এ সময় তারা বাবুগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার কে মিষ্টি খাওয়ায় দেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মুস্তাফিজুর রহমান টুলু, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ, যুবদল নেতা মো: মাইনুদ্দিন সিকদার, কেদারপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মো: ইমরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর মো: ছানি, যুগ্ম সাধারণ সম্পাদক মো : সাকিব, মো: সোহাগ কবিরাজ, মো:রাকিব , মো: বাবু,রায়হান সহ আরো নেতৃবৃন্দ।