শিরোনাম
জামায়াতে ইসলামী আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভাবী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযয়ম হোসাইন হেলাল। তিনি আজ বরিশাল মহানগরীর উদ্যোগে অসচ্ছল মানুষের আত্মকর্মণ সংস্থার এর উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, মুহাম্মদ (স.) নবী হিসাবে শুধু দাওয়াতি কাজ ও মসজিদের ইমামতি করেননি মানুষের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে ভূমিকা রেখেছেন। তিনি অভবী মানুষের হাতে কুঠার তুলে দিয়ে কাজে উৎসাহিত করেছেন।এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে যাকাত নেয়ার মতো লোক ছিল না,জামায়াতে ইসলামীও এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার অংশীদার নয় গত পনেরো বছরে আমাদের উপরে নানান জুলুম নির্যাতনের পরেও যখনই বাংলাদেশের কোন জনপদের মানুষ বিপদগ্রস্ত হয় তখন জামায়াতে ইসলামী তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখেছেন দক্ষিণাঞ্চলের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালে আমাদের আমিরে জামায়াত আমাদের অঞ্চলে ত্রান কার্যক্রম চালিয়েছে,তা নির্দেশনায় আমরা প্রত্যন্ত চর অঞ্চল চর কুকরী মুকরী, দক্ষিণ আইচা, তালতলী, কলাপাড়া,দশমিনাসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছি । বর্তমানে সিলেটের বন্যায়ও জামায়াতে ইসলামী সবার আগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই আত্ম কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব সরকারের কিন্তু তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে,তাই আমরা আমাদের সীমিত সামর্থের আলোকে মানুষকে সহযোগিতার চেষ্টা করছি।

সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বরিশাল শহরের হাজার হাজার মানুষের মধ্যে আমাদের দুই-চার শত সেলাই মেশিন খুব বেশি প্রভাব বিস্তার করবে না কিন্তু আমরা চাই ধারাবাহিকভাবে প্রতিবছর যেভাবে বিতরণ করতেছি এভাবে বিতরণ করতে পারলে একটা সময় অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। তিনি আরও বলেন,এখন বরিশালে কোন ভোটের আয়োজন নেই,আমরা ভোটের জন্য এই সেলাই মেশিন বিতরণ করিনি। একটা সেলাই মেশিন বিতরণ করলে একটা ভোট বাড়বে এ ধরনের চিন্তা ভাবনা করে আমরা এই কার্যক্রম চালাইনি,শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণের জন্যই আমাদের এই সকল প্রচেষ্টা।
মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর,কোতোয়ালি দক্ষিণ থানা আমির তারিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমির মুস্তাফিজুর রহমান, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন জামায়াত নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।