শিরোনাম

বাবুগঞ্জে ৬০ বছরের পৈত্রিক বসত বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জে  পৈত্রিক বসত বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

শুক্রবার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন বায়লাখালি গ্রামের মৃত্যু আনোয়ার হোসেন এর পুত্র মো: শাহিন হোসেন জানান, ১৯৭০ সালে কদম আলীর নিকট হতে তার বাবা আনোয়ার হোসেন ৫৫ শতাংশ জমি ক্রয় করে ৫৪ বছর থেকে ভোগ দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে তার পরিবার। বর্তমানে ওই ঘরে তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে, ছেলে, স্ত্রীকে নিয়ে বসবাস করে।

সাম্প্রতিক বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তার বসত ঘরে পানি উঠে ও ভেঙে যায়। এসময় ঘর সংস্কার করতে গেলে এয়ারপোর্ট থানার পুলিশ দিয়ে বাধা প্রদান করে বিবাদী প্রিন্স সোহেল ও রোকসনা পারভীন গং।
এলাকাবাসী জানান এ ভাবে অসহায় এক পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

প্রতিপক্ষ প্রিন্স জানান,এ জমি নিয়ে আদালতে মামলা চলমান আদালত থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না।