শিরোনাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও সাধারণ মানুষকে উপজেলা নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন বিএনপি।
শনিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের নতুনহাট বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের ও পথচারীদের আশপাশের সড়কে লিফলেট বিতরণ করেন।

লিফটের বিতরণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় দেহেরগতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল করিম হাং,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন,সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হেমায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাহিন মাঝি,বিএনপি নেতা কুদ্দুস মুন্সী, কালাম মীরা, মিন্টু হোসেন,আব্দুল হালিম, মোহাম্মদ শাহিন, মোঃ রুবেল, শহিদুল ইসলাম, আসলাম হোসেন, কালাম সরদার,গিয়াস উদ্দিন, আব্দুস সালাম , মোস্তফা, মোক্তার হোসেন সহ আরো নেতৃবৃন্দ।