শিরোনাম

কেদারপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে কেদারপুরের ১১ ইউপি সদস্যর গণসংযোগ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উপজেলা কেদারপুর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাদীসুর রহমান খানের পক্ষে দিনভর গণসংযোগ করেছেন ১১ ইউপি সদস্য সহ জাতীয় পার্টি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ও জাতীয় পার্টির মনোনীত লাঙল মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাদিসুর রহমান খান কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১১ ইউপি সদস্য সহ জাতীয় পার্টি ও তার সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীক নিয়ে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন।

এ তার সাথে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, রোকন আলী মৃধা,মিজান আলী সিকদার, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, মুসা আলী, লুৎফর জাহান সেলিম,মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস, আরিফ হোসেন, মহিলা ইউপি সদস্য রাশিটা বেগম, আসমা বেগম সহ মোট ১১ ইউপি সদস্য।

এছারা আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবুল আকন, উপজেলা যুব সংহিত সাধারণ সম্পাদক মো :সোহেল হাওলাদার, কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মো : আব্দুল হাকিম হাওলাদার, কেদারপুর যুব সংহতি আহবায়ক সুমন সরদার, যুগ্ন আহবায়ক রানা, সাব্বির হোসেন, রাজিব হোসেন,
কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মোঃ আশিফ হোসেন।যুব সংহতির নেতা রিপন খান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।