শিরোনাম

বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে হক জুয়েল (তালা) প্রতীক পেয়েছেন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আসন্ন বরিশাল বাবুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার ২০ মে সকাল সাড়ে ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস সভাপতিত্বে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

বাবুগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল (তালা) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস সভাপতিত্বে সভায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।